ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চালুর আগেই অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন নিতে হবে : তথ্যমন্ত্রী

আগামী বছর থেকে চালুর আগেই অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন নিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৬ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।


তথ্যমন্ত্রী বলেন, পত্রিকা প্রকাশ করতে হলে প্রথমে ডিক্লারেশন নিতে হয়, এছাড়া কেউ পত্রিকা প্রকাশ করতে পারে না। অনলাইনের ক্ষেত্রে তো সেটা হওয়া সমীচীন। সুতরাং আমরা অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাবো। আমরা আলোচনা করেছি, আগামী বছর থেকে কোনো অনলাইন আত্মপ্রকাশ করার আগেই রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে এখানে একটা শৃঙ্খলা আসবে।


এ সময় মন্ত্রী আরও বলেন, আপাতত এটি (চালুর পর নিবন্ধন দেওয়া) রেখেছি এজন্য যে, অনেকগুলো অনলাইন চালু আছে। আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করেছি অনেক পরে।


এ ছাড়াও যেসব পত্রিকা নিয়মিত প্রকাশ করা হয় না সেসব পত্রিকা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া।

ads
ads
ads

Our Facebook Page

↑